News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ দিল্লিতে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ
Image

দক্ষিণ দিল্লিতে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ দিল্লিতে খুন হলেন একই পরিবারের ৩ সদস্য। দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার ঘটনা। কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের মেয়েকে। দম্পতি ছেলে, পরিবারের চতুর্থ সদস্য বাইরে ছিল, তাই সে প্রাণে বেঁচে গিয়েছে। পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও মেয়ে-সহ ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেহগুলি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দম্পতির ছেলে সকাল ৫টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, সে বাড়িতে ফেরে সকাল ৭টা নাগাদ। বাড়িতে ফিরে বাবা, মা ও বোনের মৃতদেহ দেখতে পায় সে। মৃতদের নাম-রাজেশ তানওয়ার, কোমল ও কবিতা। পুলিশ মনে করছে, সকাল ৫টা থেকে ৭টার মধ্যে এই খুনের ঘটনা ঘটেছে।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top