News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভায় একটি রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে লড়াই চলছে : রাহুল গান্ধী
Image

লোকসভায় একটি রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে লড়াই চলছে : রাহুল গান্ধী

ওয়ানাড, ৩০ নভেম্বর (হি.স.): লোকসভায় একটি রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে লড়াই চলছে। শনিবার ওয়ানাডে আয়োজিত এক সভায় এমনটাই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “লোকসভায় আমরা একটি রাজনৈতিক চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করছি। আমরা অনুভূতি, ভালবাসার কথা বলছি। তারা বিদ্বেষ, বিভেদ, হিংসার কথা বলে। সংবিধান বলছে, সব মানুষকে সমানভাবে বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আদানির সঙ্গে অন্য ভারতীয়দের থেকে আলাদা আচরণ করা হবে।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আদানিকে আমেরিকায় অভিযুক্ত করা হয়েছে, আমেরিকায় তাকে অপরাধী বলা হয়েছে তাতে কিছু যায় আসে না। ভারতে, আমরা তাকে অভিযুক্ত করব না, তাদের হাতে পুরো সরকার আছে। তাদের হাতে মিডিয়া আছে। অর্থ, গোয়েন্দা সংস্থা, সিবিআই, ইডি, আইটি এবং আমাদের কাছে এর কিছুই নেই। আমাদের কাছে শুধু জনগণের অনুভূতি আছে। এটা আমার কাছে আশ্চর্যজনক যে, মানুষের অনুভূতি প্রতিবারই জয়ী হয়। আমি আত্মবিশ্বাসী যে আমরা বিজেপির আদর্শকে পরাজিত করব।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top