News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে ক্ষুব্ধ আরএসএস, চিন্ময় প্রভুর মুক্তির দাবি
Image

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে ক্ষুব্ধ আরএসএস, চিন্ময় প্রভুর মুক্তির দাবি

নাগপুর, ৩০ নভেম্বর (হি.স.): বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি ও হিন্দু-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অত্যাচারের তীব্র নিন্দা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। শনিবার সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এক বিবৃতিতে বাংলাদেশের ঘটনা প্রবাহের প্রতিবাদ করে জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়পূর্ণ জেল থেকে মুক্ত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘুদের ওপর ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রমণ, হত্যা, লুটপাট, আগুন লাগানো এবং নারীদের উপর চলা অমানবিক অত্যাচার অত্যন্ত উদ্বেগজনক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এ সবের তীব্র নিন্দা করে। বর্তমান বাংলাদেশ সরকার এবং অন্যান্য সংস্থাগুলি এটি রোধ করার পরিবর্তে শুধু নিরব দর্শক হয়ে রয়েছে। বাধ্যতামূলকভাবে বাংলাদেশে হিন্দুরা নিজেদের রক্ষার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সরব হয়েছেন, অথচ তাঁদের কন্ঠস্বরকে দমন করার জন্য নতুন করে অন্যায় ও অত্যাচার শুরু হয়েছে। সঙ্ঘের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এমনই শান্তিপূর্ণ প্রদর্শনে হিন্দুদের নেতৃত্ব দিচ্ছেন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাঁকে জেলে পাঠানো অত্যন্ত অন্যায়।

হিন্দুদের ওপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে, বাংলাদেশ সরকারের কাছে এই আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। একইসঙ্গে ভারত সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা অত্যাচার রোধে প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। এছাড়াও বিশ্বব্যাপী মতামত তৈরি করার জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। আরএসএস-এর আহ্বান, এই গুরুত্বপূর্ণ সময়ে ভারত, বিশ্ব সম্প্রদায় ও প্রতিষ্ঠানগুলির বাংলাদেশের ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে নিজেদের সমর্থন প্রকাশ করা উচিত।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top