News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা রাশিয়ার, ১০ লক্ষের বেশি পরিবার বিদ্যুৎবিহীন
Image

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা রাশিয়ার, ১০ লক্ষের বেশি পরিবার বিদ্যুৎবিহীন

কিয়েভ, ২৮ নভেম্বর (হি.স.) : ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালাল রাশিয়া। আহত হয়েছেন অন্তত ১০ জন। লাগাতার হামলায় ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। যার জেরে দেশটিতে বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। ১০ লক্ষেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন। এর জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

ইউক্রেনের মন্ত্রী জার্মান হালুশচেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, ‘ইউক্রেনজুড়ে সমস্ত বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোর ওপর শত্রুরা বিমান হামলা চালিয়েছে। এর জেরে ১০ লক্ষের বেশি পরিবার বিদ্যুৎবিহীন।’

লভিভ, ভলিন এবং রিভনে সমস্যা সবথেকে বেশি। ভলিন অঞ্চলে প্রায় ২ লক্ষ ১৫ হাজার পরিবার বিদ্যুৎবিহীন। সেখানকার লুটস্কের বাসিন্দা ভ্যালেরি ডরোটি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বৃহস্পতিবার সকালে আমি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপরই বিদ্যুৎ চলে যায়।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। তার বদলা নিতে এই বোমাবর্ষণ।’ কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পুতিন বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের তরফে প্রতিক্রিয়া হবে।’ এদিকে, রাশিয়ার হামলা থেকে বাঁচতে অনেকে বুধবার রাতে কিয়েভের মেট্রো স্টেশনের ভিতরে আশ্রয় নেন।

Releated Posts

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে বড়সড় নাশকতার ছক? ‘লং-গেম’ খেলছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা…

ByByNews Desk Apr 30, 2026

নেটওয়ার্ক ম্যাপে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানোয় দুঃখপ্রকাশ নেপাল এয়ারলাইন্সের

কাঠমান্ডু, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারতের জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো একটি নেটওয়ার্ক ম্যাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার…

ByByNews Desk Apr 30, 2026

এসসিও বৈঠকে রাজনাথের মন্তব্য ঘিরে বিতর্ক, ‘পাকিস্তানকে ক্লিনচিট’ দেওয়ার অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top