News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সনাতনীদের নিরাপত্তায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউনূস সরকার : শেখ হাসিনা
Image

বাংলাদেশে সনাতনীদের নিরাপত্তায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউনূস সরকার : শেখ হাসিনা

নয়াদিল্লি, ২৮ নভেম্বর: বাংলাদেশে সনাতনীদের নিরাপত্তায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে এভাবেই বিষোদগার করেছেন আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি, তিনি আদালত চত্বরে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে এভাবেই তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দায় মুখর হয়েছেন। তাঁর কথায়, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতেও পুরোপুরি ব্যর্থ।

এদিনের বিবৃতিতে তিনি লিখেন,একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল। আর তাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

এদিন তিনি আরও লিখেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে আহবান করেছেন। বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ এই সরকার। সাধারণ মানুষের উপরে প্রত‍্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা-মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি। তিনি এসব নৈরাজ‍্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top