News Flash

  • Home
  • বিদেশ
  • ইসকন নিষিদ্ধের মামলা খারিজ বাংলাদেশের আদালতে
Image

ইসকন নিষিদ্ধের মামলা খারিজ বাংলাদেশের আদালতে

ঢাকা, ২৮ নভেম্বর (হি. স.) : বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা করা হয়েছিল । বৃহস্পতিবার আদালতে খারিজ হয়ে গেল সেই মামলা। ইসকনের উপর নিষেধাজ্ঞা নিয়ে কোনও আদেশ দিতে অস্বীকার করেছে হাইকোর্ট।

বুধবারই বাংলাদেশের এক আইনজীবী মনিরুজ্জামান বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকনকে নিষিদ্ধের দাবিতে রিট পিটিশন দাখিল করেছিলেন। কিন্তু এদিন শুনানি চলাকালীন তা খারিজ করে আদালত জানায়, স্বতঃপ্রণোদিত হয়ে তাঁরা ইসকন নিয়ে কোনও নির্দেশ দেবেন না। আদালতের বক্তব্য, চট্টগ্রামে ইসকনের সমাবেশে এবং অন্যান্য হিংসাত্মক ঘটনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সেকারণেই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে না। তবে ইসকনের বর্তমান কার্যকলাপ নিয়ে কী ব্যবস্থা নিয়েছে সরকার, সে বিষয়েও আদালতকে জানাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় প্রভুর গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। এমনকি তাঁর জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রামের আদালতে চত্বরে। জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। এরপরই ইসকন নিষিদ্ধ করার দাবিতে মামলা হয় বাংলাদেশের আদালতে। তবে এখনই ইসকন নিষিদ্ধ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হল আদালতের তরফে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top