News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি কার্যক্রমের উপর রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা
Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি কার্যক্রমের উপর রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা

আগরতলা, ২৭ নভেম্বর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব, কিরণ গিত্যে’র সভাপতিত্বে সচিবালয়ের ২-নম্বর কনফারেন্স হলে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি / বিসিসি কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে রাজ্যস্তরীয় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ সৌমিত্র মল্লিক সহ জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি। বিসিসি কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীগণ।

এই পর্যালোচনা সভায় স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সামাজিক মাধ্যমে দপ্তরের কর্মকাণ্ডগুলিকে আরও ব্যাপকভাবে প্রতিফলিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রেস রিলিজ ইস্যু করার মাধ্যমে দপ্তরের কর্মকান্ড সম্পর্কে জনগণকে ওয়াকিবহাল করার কাজ গুরুত্ব দিয়ে করার উপর নজর দিতে তিনি নির্দেশ দেন। এছাড়াও আজকের সভায় দপ্তরের প্রচারকে সুসংহত করতে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। তাছাড়া দপ্তরের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি দ্রুত করার জন্য নির্দেশ দেন তিনি। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

ReplyForwardAdd reaction

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top