News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে উত্তাল সংসদ, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সাময়িক মুলতুবি
Image

আদানি ইস্যুতে উত্তাল সংসদ, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সাময়িক মুলতুবি

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): আদানি ইস্যুতে লোকসভায় আলোচনার দাবি জানালেন বিরোধীরা, বিরোধীদের এই দাবিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। তাই দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন “আপনারা মনে করেন আদানি অভিযোগগুলি মেনে নেবে? স্পষ্টতই তিনি অভিযোগ অস্বীকার করতে চলেছেন। মূল বিষয় হল, আমরা বলেছি তাকে গ্রেফতার করতে হবে। ছোটখাটো অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং ভদ্রলোক (গৌতম আদানি) আমেরিকায় হাজার কোটি টাকার জন্য অভিযুক্ত হয়েছেন, তাকে কারাগারে থাকা উচিত অথচ সরকার তাকে রক্ষা করছে।”

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top