News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সহায়ক মূল্যে ধান ক্রয়কে সামনে রেখে বামুটিয়ায় কৃষকদের নিয়ে সচেতনতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
Image

সহায়ক মূল্যে ধান ক্রয়কে সামনে রেখে বামুটিয়ায় কৃষকদের নিয়ে সচেতনতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর:
সোমবার বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিনোদিনী স্কুল প্রাঙ্গণে কৃষকদের সঙ্গে মহকুমা ভিত্তিক সচেতনতা ও মত বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে।

এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী,বিডিও বামুটিয়া আমিতাভ ভট্টাচার্য, বামুটিয়া কৃষি তত্বাবধায়ক রাজু রবি দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ,পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত সহ কৃষকরা।

এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে দপ্তরের আধিকারিকরা ধান ক্রয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন।এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী বলেন, কৃষকদের স্বার্থে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কেন্দ্র থেকে কোনো আর্থিক সহায়তা এখনো না আসলেও রাজ্য সরকারের তরফে ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

সরকারি সহায়ক মূল্যে ধানক্রয় সম্পর্কিত বিষয়ে বলেন, গত মরশুমে যারা ধান বিক্রি করেছেন তাদের যারা এখনো টাকা পাননি তাদের টাকা শীঘ্রই প্রদানের ব্যবস্থা করা হবে এই বিষয়ে কথা চলছে।পাশপাশি বিগত সরকারের আমলে সরকার ধান ক্রয় করতো না যার কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতো বলে বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top