News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়রের হাত ধরে জিবি বাজারে উদ্বোধন হল কমিউনিটি শৌচালয়ের
Image

মেয়রের হাত ধরে জিবি বাজারে উদ্বোধন হল কমিউনিটি শৌচালয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর:
জিবি বাজারের চালু হলো কমিউনিটি শৌচালয়। ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।
জিবি বাজারকে অত্যাধুনিক বাজারে পরিণত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জিবি বাজারে জন্ম লগ্ন থেকে ছিল না কোন শৌচালয়ের ব্যবস্থা। ফলে ক্রেতা বিক্রেতা উভয়কেই সমস্যায় পড়তে হত। পুর নিগমের মেয়র হিসেবে দীপক মজুমদার দায়িত্ব নেওয়ার পর থেকে সবগুলি বাজারকে উন্নত বাজার হিসেবে তৈরি করতে পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে জিবি বাজার সংলগ্ন রাস্তা প্রশস্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারটিকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুর নিগমের। বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূর্ণ হল। আজ পুর নিগমের মেয়র তথা দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল বাজার এলাকার কমিউনিটি শৌচালয়ের। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top