News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রুতগতির ফলে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক
Image

দ্রুতগতির ফলে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ নভেম্বর:
বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে বাইক দুর্ঘটনা আহত হয়েছেন একজন। আহতকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। আহত চালককে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে।

যান দুর্ঘটনা যেন বিশালগড়ে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রবিবার গভীর রাতে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে টিআর০১- এল- ৬০৫৫ নাম্বারের একটি বাইক নিয়ে বেপরোয়াভাবে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে পঙ্কজ দাস নামে উত্তর ব্রজপুর এলাকার এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যান পঙ্কজ দাস। দুর্ঘটনার ফলে বাইকের সামনের অংশটি যেমন দুমড়ে-মুচড়ে যায় ঠিক তেমনি পঙ্কজ দাসের মুখমন্ডলটিও থেতলে যায়।

স্থানীয়রা দুর্ঘটনা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত আহত পঙ্কজ দাসকে বিশালগড় হাসপাতাল নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা। বিস্তারিত জানিয়েছেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী সহ বিশালগড় মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের ছুটে যায় বিশালগড় থানার পুলিশ।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top