News Flash

Image

জিবি হাসপাতালে চোর সন্দেহে আটক এক

আগরতলা, ২৫ নভেম্বর : জিবি হাসপাতালে চোর সন্দেহে অঞ্জন সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু চুরি যাওয়া মোবাইল তাঁর কাছে পাওয়া যায় নি।

ঘটনার বিবরণে জানা যায়, হাসপাতালের কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তির মোবাইল চুরি হয়ে যায়। ওই সময় আশেপাশে অঞ্জন সরকার ছিলেন বলে তাঁর উপর সন্দেহ হয়ে মোবাইলের মালিকের।

মোবাইলের মালিক জানান, তিনি যখন বুঝতে পারেন মোবাইল চুরি হয়ে গেছে, তখন তিনি অঞ্জন সরকারের উপর সন্দেহ করে তাঁকে হাসপাতালে চত্বরে খোঁজ শুরু করেন। অঞ্জন সরকার মদমত্ত অবস্থায় ছিলেন বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, অঞ্জন সরকারকে খুঁজে পাওয়ার পরও তাঁর কাছে মোবাইলটি পাওয়া যায় নি। কিন্তু মোবাইলের মালিক জানান, ওই ব্যক্তির সাথে আরো দুজন ছিল। হয়তো চুরি করা মোবাইল হস্তান্তর করা হয়েছে।

পুলিশ অঞ্জন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মোবাইল মালিক যেকোনো ভাবে মোবাইল উদ্ধার করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top