News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলপিজি গ্যাস এজেন্সির গোডাউনে দুঃসাহসিক চুরি
Image

এলপিজি গ্যাস এজেন্সির গোডাউনে দুঃসাহসিক চুরি

আগরতলা, ২৫ নভেম্বর : গতকাল নভেম্বর গভীর রাতে সাব্রুম মহকুমার দুর্গানগর স্থিত খুশিমাতা এলপিজি গ্যাস এজেন্সির গোডাউনে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। চোরের দল ৪৭ টি গ্যাস সিলিন্ডার চুরি করে পালিয়েছে ।

এজেন্সির ম্যানেজার বিষ্ণুপদ ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গোডাউনের পাশে রাবার বাগান রয়েছে। সেখানের কিছু শ্রমিক সকালে কাজ করতে এলে দেখতে পায় গোডাউনের তিনটি ফটকের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তারা ম্যানেজারকে এই বিষয়ে অবগত করলে গ্যাস গোডাউনের কর্মী সহ বিষ্ণুপদ ভৌমিক ঘটনাস্থলে পৌঁছান। গোডাউনের ভেতরে গিয়ে তারা বুঝতে পারেন প্রায় ৪৭ টা গ্যাস সিলিন্ডার উধাও।

এদিকে, এজেন্সির ম্যানেজার সাব্রুম থানায় খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছে। ম্যানেজার বিষ্ণুপদ জানান, গোডাউন থেকে কিছু শাবল ও টর্চ এবং একটি সোয়েটার পাওয়া গেছে। পুলিশ এগুলো থানায় নিয়ে গিয়েছে। চুরি হওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করার জন্য পুলিশকে অনুরোধ জানায় এজেন্সির ম্যানেজার সহ অন্যান্য কর্মীরা। সাব্রুম থানা পুলিশের তদন্তের রিপোর্ট এর অপেক্ষা রয়েছেন তাঁরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top