News Flash

  • Home
  • প্রধান খবর
  • জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, এটাই সময়ের প্রয়োজন : প্রধানমন্ত্রী
Image

জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, এটাই সময়ের প্রয়োজন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, এটাই সময়ের প্রয়োজন। বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারতের ভোটাররা গণতন্ত্রের প্রতি নিবেদিত, সংবিধানের প্রতি তাঁদের নিবেদন, সংসদীয় কার্যব্যবস্থার প্রতি তাঁদের বিশ্বাস, সংসদে বসা আমাদের সকলকে জনগণের অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং এটাই সময়ের প্রয়োজন। এর প্রতিকারের একমাত্র উপায় হল আমরা প্রতিটি বিষয়ের বিভিন্ন দিককে খুব স্বাস্থ্যকরভাবে সদনে তুলে ধরতে হবে, আগামী প্রজন্মও তা থেকে অনুপ্রেরণা পাবে। আমি আশা করি এই অধিবেশন খুবই ফলপ্রসূ হবে। আমি আবারও সকল সম্মানিত সাংসদদের এই অধিবেশনকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত মুষ্টিমেয় কিছু মানুষ গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের জনতা তাঁদের সব কর্মের হিসাব করে এবং সময় হলে তাঁদের শাস্তিও দেয়। তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, নতুন সাংসদরা নতুন চিন্তাভাবনা, নতুন শক্তি নিয়ে এসেছেন এবং তাঁরানকোনও একটি দলের নয়, সব দলের। কিছু মানুষ তাঁদের অধিকার হরণ করে এবং তাঁরা সংসদে কথা বলার সুযোগও পায় না। কিন্তু যাদের ৮০-৯০ বার জনগণ ক্রমাগত প্রত্যাখ্যান করেছে, তাঁরা সংসদে আলোচনা হতে দেয় না। তাঁরা গণতন্ত্রের চেতনাকে সম্মান করে না, জনগণের আশা-আকাঙ্খার গুরুত্বও বোঝে না। জনগণের প্রতি তাঁদের কোনও দায়বদ্ধতা নেই, তাঁরা জনগণকে বুঝতে অক্ষম।”

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top