News Flash

  • Home
  • দেশ
  • হরদোইয়ে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত ৪ জন   
Image

হরদোইয়ে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত ৪ জন   

হরদোই, ২৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হরদোই জেলায় বাস ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। হরদোই পূর্বের এসিপি নৃপেন্দ্র কুমার বলেছেন, “আমরা খবর পাই, মালওয়া থানা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের কোনও যাত্রী সেভাবে আহত হননি।”

পুলিশ জানিয়েছে, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তাঁদের বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। সবাই বাঘৌলি থেকে কানপুর ফিরে যাচ্ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top