News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩ ডিসেম্বর দিল্লিতে তিপ্রাসা চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা হবে: প্রদ্যোত

৩ ডিসেম্বর দিল্লিতে তিপ্রাসা চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা হবে: প্রদ্যোত

আগরতলা, ২৪ নভেম্বর : তিপ্রাসা চুক্তির দ্বিতীয় দফা আলোচনা আগামী ৩ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। নিজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রদ্যোত কিশোর।

শ্রী দেববর্মা আরো বলেন, “আমাদের তিপ্রাসাদের ভবিষ্যৎ নিয়ে আপোস করা যাবে না এবং আমি আমাদের সম্প্রদায়ের এজেন্ডাকে প্রথমে রাখব এবং কোনো রাজনৈতিক সুবিধার দিকে তাকাব না। কয়েকজন নেশার থেকে তিপ্রাসাদের উন্নয়ন বেশি জরুরি।”

এবিষয়ে রবিবার ত্রিপুরা স্বরাষ্ট্র বিভাগের জনৈক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন যে, তিপ্রাসা চুক্তির দ্বিতীয় বৈঠকটি আগামী মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে হওয়ার কথা রয়েছে তবে তারিখটি এখনও চূড়ান্ত হয়নি।

কেন্দ্র ইতিমধ্যেই এ কে মিশ্র(উপদেষ্টা, উত্তর-পূর্ব, স্বরাষ্ট্র মন্ত্রক)- র নেতৃত্বে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন রদয়ত কিশোর দেববর্মা, টিএমপি সভাপতি বি কে রাঙ্খল, স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর-পূর্ব বিষয়ক সচিব এবং ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের সচিব এবং আদিবাসী কল্যাণ বিভাগের সচিব।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top