News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক এক ভারতীয় নাগরিক
Image

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক এক ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর:
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর ৯৭ ব্যাটেলিয়নের কর্মরত জওয়ানদের হাতে আটক এক ভারতীয় নাগরিক।
শনিবার গভীর রাত ৩টা নাগাদ উত্তর জেলার তারাকপুর মোহনটিকি এলাকায় সীমান্ত পারাপারের সময় বিএসএফের হাতে আটক হল এক ভারতীয় নাগরিক। জানা গেছে, ওই রাতে বাংলাদেশের সিলেট জেলা থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে প্রবীর দাস (৪৭)। বাড়ি কদমতলা থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই বিষয়ে প্রবীর দাস জানান, মা মারা যাওয়ার পর বড় ভাই ও ছোট ভাই এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশ পাড়ি দেন। বর্তমানে তিনি সেই দেশ ছেড়ে ভারতে আসতে চেয়েছিলেন। তাই তিনি সেই দেশের অর্থ সহ স্বর্ণালঙ্কার সহ ভারতে আসতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হন। এই বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন সীমান্ত পারাপারের সময় বিএসএফ তাকে আটক করেছে ।


Releated Posts

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর, ৩০ এপ্রিল: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহরের সোনামাড়া এলাকায় আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top