News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর:
আজ অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় একটি মেগা রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় খাদ্য এবং পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী , আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার। অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের চ্যায়ারম্যান শ্রী রতন সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সৈকত বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং বিশেষ অতিথি রাজ্যের মাননীয় খাদ্য এবং পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন এসোসিয়েশনের সভাপতি শ্রী সুমিত সাহা। আজকের এই রক্তদান শিবিরের মূল আকর্ষণ ছিলো জীবনে প্রথমবারের মত রক্তদাতাদের বিপুল সংখ্যক উপস্থিতি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজকের এই রক্তদান শিবিরে মোট ৯২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

এসোসিয়েশন এই রক্তদান উৎসবে অংশগ্রহণ কারী সমস্ত রক্তদাতা , রক্তদান করতে এসেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে রক্ত দান করতে পারেননি পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত এসোসিয়েশনের সব সদস্য , এগিয়ে চলো সংঘের সব সদস্য , প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সব সম্মানিত প্রতিনিধি সহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন আগামী দিনেও আরও বেশী করে এই ধরণের সামাজিক দ্বায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top