News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত
Image

ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ২৪ নভেম্বর : রবিবার উমাকান্ত স্কুল অডিটরিয়ামে ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মকর্তা ছাড়াও এর সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে সংগঠনের কর্মকর্তারা সরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সংবাদ প্রতিনিধিদের সম্মুখে তুলে ধরেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সাংবাদিকদর সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন , ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অনেকবার তাদের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তারা ব্যর্থ হয়।

প্রসঙ্গত, গত সাত বছরে রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়নি অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। সংগঠনের চতুর্দশ ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনে অংশ নিয়ে এই বিষয়ে জানতে পারেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে, অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন এর কর্মকর্তাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করার জন্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top