News Flash

  • Home
  • খেলা
  • ১৬ মাস পর কোহলির সেঞ্চুরি
Image

১৬ মাস পর কোহলির সেঞ্চুরি

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে বিধ্বস্ত একটা সিরিজ। ৬ ইনিংসে রান মাত্র ৯৩। আর এই ফর্ম নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গিয়েছিলেন কোহলি। প্রশ্ন উঠেছিল এই সিরিজে সাফল্য না পেলে এই সিরিজ কিছু সিনিয়র ভারতীয়দের কাছে হবে শেষ সিরিজ। কিন্তু রবিবার অস্ট্রেলিয়ার পার্থে প্রথম টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দলকে তো সাহায্য করলেন সামনের দিকে এগিয়ে যেতে আর নিজেও অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ তম সেঞ্চুরিটি করে নিলেন কোহলি।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১২ বলে মাত্র ৫ রান করেন কোহলি, ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ইনিংসেই। যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের ইনিংস শেষে বিরাটও সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৩ বলে ঠিক ১০০ রান করার পর ভারত অধিনায়ক বুমরা ইনিংস ডিক্লেয়ার করে দেন । টেস্টে ১৬ মাস পর বিরাট সেঞ্চুরি পেলেন। সব মিলিয়ে ৩০। আর তিন ফরম্যাটে বিরাটের সেঞ্চুরি সংখ্যা এখন ৮১, শচীনের একশ সেঞ্চুরির কাছে পৌঁছাতে বিরাটের লাগবে আর ১৯টি সেঞ্চুরি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top