News Flash

  • Home
  • প্রধান খবর
  • রোমে পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বাগত জানালেন রাষ্ট্রদূত 
Image

রোমে পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বাগত জানালেন রাষ্ট্রদূত 

নয়াদিল্লি ও রোম, ২৪ নভেম্বর (হি.স.): রবিবার ইতালি পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতালির রোমে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বানি রাও তাঁকে স্বাগত জানান।

উল্লেখ্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার থেকে তিন দিনের ইতালি সফরে গেছেন। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকের অঙ্গ হিসেবে এক আউটরিচ সেশনে যোগ দিতে এস জয়শঙ্করের এই ইতালি সফর।

প্রসঙ্গত, এই বৈঠকে ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে। বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সফর চলাকালীন তিনি রোমে দশম ভূমধ্যসাগরীয় আলোচনাচক্রে যোগ দেবেন। ইতালির বিদেশ এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে এই আলোচনাচক্রের আয়োজন করেছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top