News Flash

  • Home
  • বিদেশ
  • ভোটগণনা নিয়ে আমেরিকাকে কটাক্ষ, ভারতের প্রশংসায় পঞ্চমুখ মাস্ক
Image

ভোটগণনা নিয়ে আমেরিকাকে কটাক্ষ, ভারতের প্রশংসায় পঞ্চমুখ মাস্ক

নিউইয়র্ক, ২৪ নভেম্বর (হি.স.): লোকসভা নির্বাচনে ভারত একদিনে প্রায় ৬৪ কোটি ভোটের গণনা করেছে। আর আমেরিকা এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোটগণনা করে উঠতে পারেনি। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিতে ছাড়েননি ধনকুবের এলন মাস্ক। গত ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়েছে। তারপর থেকেই গণনা শুরু হলে একের পর এক প্রদেশে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ৩১২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। কমলা হ্যারিসের ঝুলিতে গিয়েছে ২২৬টি ইলেক্টোরাল ভোট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলেও ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোটগণনা এখনও চলছে। সেই কারণেই খোঁচা দিয়েছেন মাস্ক। ক্যালিফোর্নিয়ায় মোট ৩ কোটি ৯০ লক্ষ মানুষের বসবাস। তারপরেও এখনও ভোটের গণনা চলছে আমেরিকার এই প্রদেশে। আর ভারত মাত্র একদিনে প্রায় ৬৪ কোটি ভোটের গণনা করেছে। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে এমনটাই বলতে চেয়েছেন মাস্ক। উল্লেখ্য, শনিবারই মহারাষ্ট্রে ও ঝাড়খণ্ডে ভোটগণনার পাশাপাশি দেশের ১৫টি রাজ্যে উপনির্বাচনের গণনাও হয়েছে। নজির সৃষ্টি করেছে নির্বাচন কমিশন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top