News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে ২১৭টি আসনে এগিয়ে মহাযুতি, আনন্দে উৎফুল্ল বিজেপি-এনডিএ শিবির  
Image

মহারাষ্ট্রে ২১৭টি আসনে এগিয়ে মহাযুতি, আনন্দে উৎফুল্ল বিজেপি-এনডিএ শিবির  

মুম্বই, ২৩ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১৪৫। ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছে মহাযুতি জোট। শুরুও হয়েছে মিষ্টি বিতরণ। আনন্দে উৎফুল্ল বিজেপি-এনডিএ শিবির। নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, মহাযুতি সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১৪৫ অতিক্রম করেছে। এগিয়ে থাকা ২১৭টির মধ্যে বিজেপি এগিয়ে ১২৪টি আসনে, শিবসেনা ৫৬ ও এনসিপি ৩৭টি আসনে।

এই জয় মহারাষ্ট্রের জনগণকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শনিবার তিনি বলেছেন, “আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাই। এটি একটি বিরাট বিজয়। আমি আগেই বলেছিলাম, মহাযুতি বিরাট জয় পাবে। আমি সমাজের সকল শ্রেণীকে ধন্যবাদ জানাই। মহাযুতি দলের সকল কর্মীদেরও ধন্যবাদ জানাই।”

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top