News Flash

  • Home
  • দেশ
  • ৪৮টি বিধানসভা আসনে শুরু উপনির্বাচনের গণনা, জানা যাবে ওয়ানাড ও নান্দেড়ের ফলও    
Image

৪৮টি বিধানসভা আসনে শুরু উপনির্বাচনের গণনা, জানা যাবে ওয়ানাড ও নান্দেড়ের ফলও    

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা আসনে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্র হল কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর। সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী-সহ ত্রিস্তরীয় ব্যবস্থা রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল। হাড়োয়া বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। হাড়োয়াতে প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম।

এছাড়াও উত্তর প্রদেশের ৯টি বিধানসভা আসন, রাজস্থানের ৭টি আসন, অসমের পাঁচটি আসন, বিহার ও পঞ্জাবের চারটি করে আসন, কর্ণাটকের তিনটি আসন, কেরল, মধ্যপ্রদেশ এবং সিকিমের দু’টি করে আসনের জন্য উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। আবার ছত্তিশগড়, গুজরাট, মেঘালয় এবং উত্তরাখণ্ডের একটি করে আসনে বিধানসভা উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে শনিবার সকাল থেকে। এদিনই দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনাও শুরু হয়েছে। মহারাষ্ট্রের নান্দেড় লোকসভার পাশাপাশি সেই তালিকায় রয়েছে কেরলের ওয়ানাড। যেখানে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

Releated Posts

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026

মাতলা নদীর পাড়ে বেআইনি ক্যাফেতে বুলডোজার, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের নির্মাণ ভাঙল প্রশাসন

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন মাতলা নদীর তীরে বেআইনিভাবে নির্মিত ক্যাফে ‘অরণ্যের কূলে’ বৃহস্পতিবার…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top