News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাচীন বট বৃক্ষ কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা পাইতুরবাজারে
Image

প্রাচীন বট বৃক্ষ কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা পাইতুরবাজারে

আগরতলা, ২১ নভেম্বর : পাইতুরবাজারে প্রাচীন একটি বট বৃক্ষ কেটে ফেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেশ কিছু দিন যাবতই এই বটবৃক্ষটিকে কেটে ফেলার জন্য চেষ্টা চলছিল।

ঘটনার জানা গিয়েছে, পাইতুরবাজার থেকে সোনামারা মনু নদীর পাড় পর্যন্ত রাস্তার নির্মান কাজ চলছে। শাসকদলীয় এক ঠিকাদার এই নির্মান কাজের দায়িত্ব রয়েছেন। কিন্তু দেখা যায় কয়েক দিন যাবত বট বৃক্ষটি কেটে ফেলার জন্য ঠিকাদারের শ্রমিকরা গাছের আশেপাশে ঘুরঘুর করছে। তখন এলাকার সর্বস্তরের মানুষ নিয়ে এলাকায় বাসিন্দা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বাধা দেন। গাছটির নীচে ৩০/৪০বছর ধরে বেশ কয়েক জন্য দোকানী ব্যাবসা বানিজ্য করে আসছে। অস্থায়ী ঘর করে। তাতে গাছের কোন ক্ষক্ষতি তারা করে নি।

পাইতোরবাজার এলাকার বাসিন্দাদের বক্তব্য, রাস্তার তৈরীতে এলাকাবাসীর কোন আপত্তি নেই। তবে গাছ কেটে নয়।গাছ রেখেই রাস্তা তৈরী করতে হবে। এদিকে কৈলাশহরের এস ডি এম প্রদীপ সরকার এক লিখিত নির্দেশ জারী করে বলেছেন রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কেটে ফেলতে। তিনি গত মাসেই এই নির্দেশ জারি করেন। যদিও নীতিশ দে এই আদেশ মানতে রাজি নয়।

তিনি বলেন, গাছের মালিক বন বিভাগ। তাতে বন বিভাগের সম্মতি নেই বা আদেশ নেই। রাস্তা সম্প্রসারণ করতে শতাব্দী প্রাচীন একটি বট বৃক্ষ কেটে ফেলা এলাকায় মানুষ কোন দোষ ভাবেই মানতে রাজি নয়। এই গাছ কাটাকে কেন্দ্র করে মহকুমা প্রশাসন ও পাইতোরবাজারের মানুষ সম্মুখ সমরে।যে কোন সময় পরিস্থিতির অন্য মোড় নিতে পারে। লাগতে পারে রাজনৈতিক রং। এপ্রসঙ্গে মনে এসে যায় বামফ্রন্টের সময়ে বহুমুখী কাস্টম অফিস নির্মান করতে শহরের কাকচান দীঘি সংলগ্ন এলাকায় প্রশাসন যখন উদ্যোগ নেয়।তখন দীঘির পাড়ে আর কে আইর মাঠের উওরে কয়েকটি বটবৃক্ষ ছিল। সেগুলো কাঁটার উদ্যোগ নেয়া হয়েছিল। তখন কংগ্রেস দলের বাঁধার ফলে প্রশাসন পিছু হটে।

এদিকে বিধায়ক বীরজিত সিনহা এই প্রসঙ্গ বলেন, পাইতুরবাজারের বটবৃক্ষ রাস্তা এক পাশে রয়েছে। গাছটি রাস্তার কাজে কোন অসুবিধা করছে না। তিনি বলেন গাছটি আমার জম্ম ও আগে র।তাই গাছটি কেটে ফেলতে বিধায়কের ও বাধা আছে। তাছাড়া তিনি বলেন এস ডি এম গাছ কাটতে আদেশ দিতে পারেন না। গাছের মালিক বন বিভাগ। যদিও রাস্তা টি হচ্ছে জাতীয় সড়ক। তাছাড়া প্রসাশন বিধায়কের সাথে গাছের বিষয়ে কোন আলোচনা করেন নি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top