News Flash

  • Home
  • খেলা
  • আবার শুরু হচ্ছে দেড় মাসব্যাপী “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা
Image

আবার শুরু হচ্ছে দেড় মাসব্যাপী “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা

আগরতলা, ২১ নভেম্বর :  আজ ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে আবারও এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার অমর চান বিশ্বাস, পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস (সেন)সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এছাড়াও, উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ক্লাব ও সংগঠনের কর্মকর্তারা।

২০২৩ সালে প্রথমবারের মতো আয়োজিত “খেলো ধর্মনগর” প্রতিযোগিতা উত্তর ত্রিপুরা সহ গোটা রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে আবারও এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার পুরস্কারের সমস্ত খরচ বিধায়ক তহবিল থেকে বহন করা হবে।

প্রতিযোগিতায় এবার ছয়টি নতুন ইভেন্ট যুক্ত করা হয়েছে। দাবা প্রতিযোগিতায় গোটা ত্রিপুরা থেকে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন, তবে তাদের নিজস্ব খরচ বহন করতে হবে। শিশুদের জন্য ৫-৭ বছর এবং ৮-১২ বছর বয়সের বিভিন্ন আনন্দময় খেলার আয়োজনও যুক্ত করা হয়েছে।

বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, “নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আমি চাই, যুবসমাজ নেশার কবল থেকে মুক্তি পাক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নেশার বিরুদ্ধে কাজ করতে হবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করতে হবে।”

ধর্মনগরের এই প্রতিযোগিতা শুধু ক্রীড়ার প্রতি উৎসাহ সৃষ্টি করবে না, বরং তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top