News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহকুমার শাসকের কার্যালয়ে ঢুকে সরকারি আধিকারিককে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার এক
Image

মহকুমার শাসকের কার্যালয়ে ঢুকে সরকারি আধিকারিককে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার এক

আগরতলা, ২১ নভেম্বর: মহকুমা শাসকের অফিসে ঢুকে লংতরাইভ্যালী মহকুমার ফুড কন্ট্রোলার বৃন্দাবন ত্রিপুরাকে রক্তাক্ত করলো এক ব্যক্তি। ঘটনায় আটক করা হয়েছে লোকমোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে।

মহকুমা শাসক অফিসে ঢুকে খাদ্য দপ্তরের এক আধিকারিক এর উপর আক্রমণ চালায় এক যুবক। ঘটনা বৃহস্পতিবার দুপুরে লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা মহকুমা শাসক অফিসে। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ছৈলেংটা এসডিএম অফিসে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরার কাছে লোকমোহন ত্রিপুরা নামে এক যুবক পারিবারিক রেশন কার্ডের সমস্যার বিষয় নিয়ে জানতে চাইলে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরা সমস্যার সমাধানের কথা বলেন কিন্তু তারপরেও রেশন কার্ডের বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে যাচ্ছিল ওই যুবকটি।

পরে এক সময় লোকমোহন ত্রিপুরা নামে ওই যুবকটি খাদ্য দপ্তরের ওই আধিকারিকের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং যুবকটি উত্তেজিত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরার উপর আক্রমণ চালায়। ঘটনার সময় অফিসের অন্যান্য কর্মীরা ওই যুবকটিকে আটক করে ছৈলেংটা থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবকের আক্রমণের খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরা আহত হয় এবং সঙ্গে সঙ্গেই মহকুমা শাসক অফিসের পক্ষ থেকে উনাকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় রক্তাক্ত বৃন্দাবন ত্রিপুরার মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এভাবে মহাকুমা শাসক কার্যালয়ে ঢুকে একজন সরকারি আধিকারিকের উপর আক্রমণের ঘটনায় সকলেই হতবাক। যতদূর জানা গেছে এই ঘটনায় মহকুমা শাসকের পক্ষ থেকে ছৈলেংটা থানায় লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে। তবে এই ধরনের ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top