News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মাঝ বয়সি এক যুবক
Image

পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মাঝ বয়সি এক যুবক

বিশ্রামগঞ্জ, ২০ নভেম্বর : পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন মাঝবয়সি এক যুবক। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর সড়কে। আহত যুবকের নাম টুটন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা বুধবার বিকেলবেলা পদ্মনগর সড়কে রক্তমাখা অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত যুবককে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করা হয়। ঠিক কিভাবে আহত হয়েছে যুবক সেটা কেউ বলতে পারছে না।

কোন বাইক অথবা গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে কিনা সেটাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীও বলতে পারছে না কিভাবে আহত হয়েছে টুটন মিয়া। ঘটনার অনেক পরে হাসপাতালে উপস্থিত হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। কিভাবে আহত হয়েছে যুবকটি সেই বিষয় তদন্ত করছে  বলে জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পদ্মনগরে এলাকায়।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top