News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ছয়দিন পর প্রাণ গেল স্ত্রীর
Image

সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ছয়দিন পর প্রাণ গেল স্ত্রীর

খোয়াই, ২০ নভেম্বর : সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ছয়দিন পর প্রাণ গেল স্ত্রীর। এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে খোয়াই মহাদেব টিলা এলাকায়।খোয়াই মহাদেব টিলা এলাকায় গাড়ি ও বাইকের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন রঞ্জিত দেব নামে এক ব্যক্তি। পেশায় তিনি ছিলেন কাঠমিস্ত্রি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রঞ্জিত দেবের স্ত্রী সোমা দাস এবং কন্যা দেবশ্রী দেব। তাদের আশঙ্কাজনক অবস্থায় খোয়াই হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে।

স্বামী মৃত্যুর ছয় দিন পর অর্থাৎ মঙ্গলবার  গভীর রাতে  চিকিৎসকদের সর্বত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী সোমা দাস। অন্যদিকে এই দুর্ঘটনায় একটি হাত ও পা ভেঙ্গে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কন্যা দেবশ্রী দেব। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী মৃত্যুর ছয় দিন  পর স্ত্রী সোমা দাসের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই খোয়াই জুড়ে তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top