News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতারের ভয়ে বাবার শেষকৃত্যে আসছেন না জ়াকির নায়েক
Image

গ্রেফতারের ভয়ে বাবার শেষকৃত্যে আসছেন না জ়াকির নায়েক

zakir-naikমুম্বই, ৩১ অক্টোবর (হি.স.) : গ্রেফতারের ভয়ে বাবার শেষকৃত্যে আসছেন না বিতর্কিত ধর্মপ্রচারক জ়াকির নায়েক| রবিবার ভোরে মারা গেছেন তার বাবা | তবে ঢাকায় জঙ্গি হামলা থেকে কেরালার যুবকদের আইএস-এ যোগ দেওয়া| এরকম একাধিক সন্ত্রাসবাদী কার‌্যকলাপের প্রেরণা হিসেবে নাম জড়িয়ে পরায় তদন্তের মুখে দেশে ফিরছেন না মুম্বইয়ের বাসিন্দা তথা ধর্ম প্রচারক জ়াকির নায়েক|
বিতর্কের মুখে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন জ়াকির| গত ১৫ জুলাই সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান, কোনওরকম সন্ত্রাসবাদী কার‌্যকলাপ বা উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন| কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, জ়াকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত বন্ধ হবে না| তাঁর সংগঠনকে অবৈধ ঘোষণা করার প্রক্রিয়া চলছে| পিস টিভিকে অবৈধ ঘোষণার জন্য খসড়াও প্রস্তুত করা হয়েছে| জল্পনা ওঠে দেশে এলেই গ্রেফতার করা হতে পারে তাঁকে| সে কারণে তিনি মুম্বই আসছেন না | বর্তমানে তিনি মালেশিয়াতে রয়েছেন|
প্রসঙ্গত, গত তিনদিন আগে হৃপিন্ডজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুম্বই সাইক্রিয়াটিক সোসাইটির চেয়ারম্যান করিম নায়েক (৮৮)| গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| তবে জ়াকির নায়েক না এলেও পরিবার সূত্রে খবর, নির্ধারিত সময়ে শেষকৃত্য সম্পন্ন হবে করিম নায়েকের| রাজনীতিবিদ, বিশিষ্ট চিকিত্সক, ৱুদ্ধিজীবী সহ প্রায় ১৫০০ মানুষ নারিয়ালওয়াদি কবরস্থানে আয়োজিত শেষকৃত্যে যোগ দেবেন|
এদিকে সত্কারকে ঘিরে থাকছে পুলিশি নিরাপত্তা| পুলিশ সূত্রে খবর, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ, কেন্দ্রীয় গোয়েন্দা ও স্থানীয় থানার পুলিশ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবে| এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আমরা নিয়মমতো সেখানে উপস্থিত থাকব|

Releated Posts

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top