News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃত গরুর পচনে অস্বাস্থ্যকর পরিবেশ এলাকায়, দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জনগনের
Image

মৃত গরুর পচনে অস্বাস্থ্যকর পরিবেশ এলাকায়, দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জনগনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর:
বলদাখাল ব্রিজের নিচে একটি মৃত গরু থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার ঘটনায় এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গরুটির মালিকের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

আগরতলার বলদাখাল ব্রিজের নিচে একটি মৃত গরু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু  এই দুর্গন্ধযুক্ত জল জনগণ   ব্যবহার করছে সাপ্লাই এর মাধ্যমে। ক্ষতি হচ্ছে জনগণের।  জল  দূষিত হচ্ছে। এলাকাবাসীর অভিমত গরুটি যারই হোক না কেন মৃত্যুর পর গরুটিকে মাটিচাপা দেওয়া উচিত ছিল। একদিকে পচা দুর্গন্ধ, অন্যদিকে এই জলাশয় থেকেই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। অবিলম্বে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top