News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অশান্ত মণিপুর, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন সিআরপিএফ-প্রধান, খবর সূত্রের
Image

অশান্ত মণিপুর, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন সিআরপিএফ-প্রধান, খবর সূত্রের

ইমফল, ১৭ নভেম্বর (হি.স.) : ক্রমবর্ধমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে মণিপুর সফরে আসছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিরেক্টর জেনারেল অনীশ দয়াল সিং। মণিপুর সফরে এসে তিনি পরিস্থিতির খোঁজ নিয়ে রাজ্যে নিয়োজিত সিআরপিএফকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন, জানা গেছে এক বিশেষ সূত্রে।

সূত্ৰটি জানিয়েছে, মূলত গত ১৬ নভেম্বর জিরিবাম জেলায় জঙ্গিদের হাতে অপহৃত ছয়টি মৃতদেহ উদ্ধারের পর রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী, এমন-কি মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়েছিল বিক্ষোভকারী। এ সব ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে উত্তেজনা হামলা। সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-প্রধান রাজ্য সফরের সিদ্ধান্ত নিয়েছেন৷

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল রাতে রাজধানী শহর ইমফল ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছিল। বিক্ষুব্ধ জনতা ছাগলবন্দের বিধায়ক সপাম কুজাকেশ্বর, পাটসোইয়ের বিধায়ক সাপাম নিশিকান্ত এবং পরিষদীয় মন্ত্রী ডা. সপাম রঞ্জন সিং সহ আরও কয়েকজন বিধায়কের বাড়িতে হামলার চেষ্টা করেছিল। তারা মুখ্যমন্ত্রী বীরেন সিঙের সরকারি আবাসেও হামলা করারও আপ্রাণ চেষ্টা করে। বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা সে সময় বহু সম্পত্তির ক্ষতি করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষও হয়েছে বিক্ষোভকারীদের।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top