News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে রক্তদান কর্মসূচি
Image

তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে রক্তদান কর্মসূচি

আগরতলা, ১নভেম্বর: আসুন বন্ধু, সচেতন হয়ে করুন রক্ত দান, আপনার রক্তে যদি বেঁচে যায় একটি প্রাণ।এই স্লোগানকে সামনে রেখে শনিবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে রক্তদান কর্মসূচি পালন করলো ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোস্যাল ওয়েলফেয়ার কমিটি।

শনিবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোসাল ওয়েলফেয়ার কমিটি। এদিনের রক্তদান শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মূলত এই সংস্থা রক্তদান শিবিরের পাশাপাশি তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের দুস্থ কৃতি ছাত্র ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করে চলেছে। ২০২২ সনে পথ চলা শুরু করে এই সংস্থা। আর তখন থেকেই প্রতিবছর নানা সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। আগামী দিনে ও সামজিক কাজ জারি থাকবে বলে জানান কমিটির সদস্যরা ।এই রক্তদান শিবিরে কমিটির সভাপতি ক্ষিরোদ দেব, সম্পাদক উত্তম ঘোষ, প্রয়াত ক্ষিতিশ দেব তথা তৎকালিন তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইচেয়ারম্যান এর পুত্র তথা রাজ্যের পরিচিত আইনজীবী ভাস্কর দেব, উনার স্ত্রী ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top