News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ আমরা বাঙালীর
Image

শিক্ষকের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ আমরা বাঙালীর

আগরতলা, ১৬ নভেম্বর: শিক্ষকের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালী দল।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর শুক্রবার এ ডি সি এলাকার মন্ত্রী বিকাশ দেব্বরমার নির্বাচনী ক্ষেত্র তেলিয়ামুড়ার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে যে ভাবে ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষক মনোজ দেব্বরমার সামনে মেরেছেন এবং এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে তা সত্যিই ন্যাক্কারজনক ঘটনা।

এদিন আমরা বাঙালির এক সদস্য বলেন, যদি শিক্ষক কোনো অপরাধ করে থাকে তাহলে ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে নালিশ জানাতে পারতো।তা না করে নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা দিয়ে প্রধান শিক্ষক সহ আরো অনেক কর্মীর সামনে অভিযুক্তকে ঝাড়ুপেটা করেছে। তাতে গুরুতর জখম করে দেয়। তাই আমরা বাঙালী তরফ থেকে সরকারের নিকট ভবিষ্যতে যাতে এমন সব ঘটনা থেকে রাজ্যবাসীকে রক্ষা করা যায় তার জন্য উক্ত ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের যেন শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

Releated Posts

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top