News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাশহরের ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন
Image

কৈলাশহরের ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন

আগরতলা, ১৬ নভেম্বর: কৈলাশহরের চন্ডিপুর বিধানসভার অন্তর্গত গোলকপুর চা বাগানস্থিত হাইস্কুলের মাঠে রাজ্যভিত্তিক ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।

কৈলাশহরের চন্ডিপুর বিধানসভার অন্তর্গত গোলকপুর চা বাগানস্থিত হাইস্কুলের মাঠে ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয় তথ্য সংস্কৃতি দপ্তর, জনজাতি দপ্তর ও চন্ডিপুর আরডি ব্লকের উদ্যোগে।

অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমরেন্দ্র দাস ও অতিরিক্ত জেলাশাসক অর্গ সাহা বীরসা মুন্ডার প্রতীকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন । এরপর একটি চারা গাছে সমস্ত অতিথিরা জল দান করেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতি সম্পা দাস পাল, অতিরিক্ত জেলা শাসক অর্গ সাহা, মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষার অধিকারী প্রশান্ত ক্লিকদার, মূর্তি ছাড়া পঞ্চায়েত এর প্রধান চন্দ্রশেখর কুর্মি, সমাজসেবক দীপক মুন্ডা, সমাজসেবক সন্দীপ কুর্মি সহ আরো অনেকেই।

এই অনুষ্ঠানে বেশ কয়েকটি এসএসজি এর স্টলসহ বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়, যা মন্ত্রী নিজে পরিদর্শন করেন। সাথে চারটি এসএসসি গ্রুপের হাতে চেক তুলে দেওয়া হয়। রাত্রি ব্যাপী স্থানীয় লোকনৃত্য ও বহির্জ্যের শিল্পীদের দ্বারা অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠান উপভোগ করার জন্য জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top