News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাদেব টিলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক, আহত দুই
Image

মহাদেব টিলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক, আহত দুই

আগরতলা, ১৬ নভেম্বর: মহাদেব টিলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। একটি বলেরো গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  মহাদেব টিলা থেকে সিঙ্গিছড়া নিজ বাড়িতে বাইকে করে যাচ্ছিল রঞ্জিত দেব ও তার পরিবার। মহাদেব টিলা জাতীয় সড়কের চৌহমুনীতে একটি বেপরোয়া বোলেরো গাড়ি  সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় রঞ্জিত দেব(৪৫)। এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়  স্ত্রী সোমা দাস দেব এবং মেয়ে দেবশ্রী দেব। অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা এই দুর্ঘটনার খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করেন। অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় উনার স্ত্রী সোমা দাস দেব এবং মেয়ে দেবশ্রী দেবকে জিবি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বোলেরো গাড়িটিকে বেলফাং এন্ট্রি পয়েন্টে  আটক করেছে। চিকিৎসকরা জানিয়েছেন সোমা দাস দেব (৩৭) এবং দেবশ্রী দেবের(১৫) অবস্থা আশঙ্কজনক। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। 

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top