News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে সরব চার বাম যুব সংগঠন
Image

মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে সরব চার বাম যুব সংগঠন

আগরতলা, ১৬ নভেম্বর: মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে চার বাম যুব সংগঠন রাজপথে বিক্ষোভে সামিল হয়েছে। এদিনের মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পাশাপাশি, চার যুব সংগঠনের তরফে রাজ্য সরকারের নিকট মন্ত্রীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জানানো হয়েছে।

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, প্রতিদিন রাজ্যে শাসক দলের পক্ষে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে। তার ফলে কোনো কোনো জায়গায় অশান্তি তৈরি হচ্ছে। মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ করে প্রকাশ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন।

এদিন তিনি আরও বলেন, তাছাড়া বেশ কিছু দিন আগে পেটের দায়ে বহিঃরাজ্যের ফেরিওয়ালাকে মন্ত্রীর নির্দেশে আক্রমণের বর্বরতম ঘটনা প্রকাশ্যে এসেছে। মন্ত্রীর নির্দেশে তাকে পেটানো হয়েছিল। তাই রাজ্য সরকারের নিকট চার বাম যুব সংগঠন মন্ত্রীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top