News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাঙ্কের-নারায়ণপুর সীমানায় এনকাউন্টার, নিহত ৫ মাওবাদী
Image

কাঙ্কের-নারায়ণপুর সীমানায় এনকাউন্টার, নিহত ৫ মাওবাদী

রায়পুর, ১৬ নভেম্বর (হি.স.): মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের কাঙ্কের-নারায়ণপুর সীমানায় এনকাউন্টারে নিহত হয়েছে ৫ মাওবাদী। গুলির লড়াই চলাকালীন দু’জন জওয়ান আহত হয়েছেন। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

শনিবার সকালে ছত্তিশগড়ের কাঙ্কের-নারায়ণপুর সীমানায় অবুঝমধের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এক জওয়ান জানিয়েছেন, সকাল ৬টা থেকে শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টার এখনও চলছে। ৫ জন নকশাল মারা গিয়েছে। দু’জন জওয়ান আহত হয়েছেন। একজনের পায়ে গুলি লেগেছে এবং একজনের মাথায়। উভয়ের বিপদমুক্ত। আইজি (বস্তার) পি সুন্দররাজ বলেছেন, ৫ জন মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top