News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিদেশীয় সফরে রওনা প্রধানমন্ত্রী, সর্বাগ্রে মোদী যাবেন নাইজেরিয়া
Image

ত্রিদেশীয় সফরে রওনা প্রধানমন্ত্রী, সর্বাগ্রে মোদী যাবেন নাইজেরিয়া

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থেকে ৫ দিনের (১৬-২১ নভেম্বর) বিদেশ সফরে রওনা হয়েছেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর গন্তব্য নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা। ত্রিদেশীয় সফরের শুরুতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ১৬ ও ১৭ নভেম্বর নাইজেরিয়ায় সরকারি সফর করবেন। পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই প্রথম সফর এবং বিগত ১৭ বছরে ভারতীয় কোনও প্রধানমন্ত্রীর নাইজেরিয়ায় প্রথম সফর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলে ১৯-তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকার কথা তুলে ধরবেন। এটি হতে চলেছে প্রধানমন্ত্রীর ব্রাজিলে তৃতীয় সরকারি সফর। এরপর গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী চলতি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত গায়ানা সফরে যাবেন।

ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে শনিবার দুপুরেই দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রস্থানের প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, “আমি নাইজেরিয়া, ব্রাজিল এবং গায়ানায় পাঁচ দিনের সফরে যাচ্ছি। রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে, এটি হবে আমার প্রথম নাইজেরিয়া সফর, যেটি পশ্চিম আফ্রিকার অঞ্চলে আমাদের ঘনিষ্ঠ অংশীদার। ব্রাজিলে আমি ১৯-তম জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেব। রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলির আমন্ত্রণে আমার গায়ানা সফর ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সফর হবে।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top