News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চতুর্দশ দেবতা মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বিশেষ আলোচনায় বিধায়ক রতন চক্রবর্তী
Image

চতুর্দশ দেবতা মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বিশেষ আলোচনায় বিধায়ক রতন চক্রবর্তী

আগরতলা, ১৫ নভেম্বর : খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। শুক্রবার এই প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের পর্যবেক্ষন ও আলোচনা শেষে এই কথা জানান খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। 

তিনি আরো বলেন, মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তুলতে যে প্রকল্প ঘোষণা হয়েছে তার প্রস্তুতি একেবারেই চূড়ান্ত। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে প্রথম পর্যায়ের কাজ। এদিন মন্দির চত্ত্বরে সেখানের যাত্রা প্রাসাদ ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে এক মিটিং সম্পন্ন হয়। সেখানে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এবং রাজ্য সরকারের সহযোগিতায় ১৩কোটি টাকা বরাদ্দ হয়েছে চতুর্দশ দেবতার মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য।

আজ পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে আলোচনায় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পর্যটন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুরাতন আগরতলা ব্লক ভাইস চেয়ারম্যান সহ ঐ এলাকার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top