News Flash

  • Home
  • দিনের খবর
  • আহমেদাবাদ-উদয়পুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু
Image

আহমেদাবাদ-উদয়পুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

আহমেদাবাদ, ১৫ নভেম্বর (হি. স.) : গুজরাটের আরাবল্লী জেলার গালাদার গ্রামের কাছে শুক্রবার আহমেদাবাদ-উদয়পুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা, দুই পুরুষ ও দুই শিশু রয়েছে।

জেলার তিনতোই থানার পুলিশ জানিয়েছে, গালাদার গ্রামের কাছে আহমেদাবাদ-উদয়পুর জাতীয় সড়কে শামলাজি মন্দির দর্শন করে ফিরে আসা পরিবারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এতে গাড়িতে থাকা ৫ জনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি জাতীয় সড়ক সেতু থেকে প্রায় ৩৫ ফুট দূরে পড়ে যায়। গাড়ির যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় নিহতরা খেদা জেলার দন্তলী গ্রামের বাসিন্দা।

গ্রামবাসী হরেন্দ্র রাঠোড জানান, শামলাজি থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন একই পরিবারের ৫ জন। মৃতরা হলেন খেদা জেলার দন্তলি গ্রামের বাসিন্দা অতুলভাই প্যাটেল (৪৫), রীতাবেন গোস্বামী (৩৫), মীনাবেন গোস্বামী (১৫), অক্ষয়কুমার গোস্বামী (৯) এবং রসিকভাই পারমার (৩২)।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top