News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক সহ আটক চোর

চুরি যাওয়া বাইক সহ আটক চোর

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ অক্টোবর৷৷ গত বুধবার শিবসাগর এলাকার বাসিন্দা শ্রীনিবাস সাহার বাড়ির গেইটের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে বাড়ীর গ্রীল ভেঙ্গে টিআর-০১-এল-৬৮০২ নম্বরের সুপার স্লেন্ডার বাইকটি চোরেরা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাইকের মালিক৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে ঐ বাইকটি নিয়ে নিরঞ্জন দাস নামে এক যুবক কৈয়াঢেপা বাজারে আসে বাইকে তেল নেওয়ার জন্য৷ তখন দোকানের মালিক সুব্রত সরকার বাইকের টোল বক্স খোলে দেখার জন্য বাইকের সামনে আসে৷ তার সন্দেহ হয়৷ সঙ্গে সঙ্গেই বাইকের টোলবক্স থেকে কাগজপত্র নিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং বাইকের মালিককে কল করেন৷ মালিক আসার আগেই স্থানীয় জনগণ নিরঞ্জন সাহাকে পাকড়াও করে বেধরক মারধর করে৷ পরে খবর দেওয়া হয় কমলাসাগর ফাঁড়ির পুলিশকে৷ পুলিশ গিয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে নিরঞ্জন সাহাকে উদ্ধার করে নিয়ে যায়৷ আগামীকাল বিশালগড় ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে৷ কিভাবে ঐ নিরঞ্জন সাহার কাছে বাইকটি এলে এনিয়ে নানা প্রশ্ণ উঠছে৷ পুলিশ তদন্ত করে দেখছে বাইকটি কি নিরঞ্জনই চুরি করেছে নাকি অন্য কোন চোরের কাছ থেকে ক্রয় করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top