News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব বিজেপি : অনুরাগ ঠাকুর 
Image

ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব বিজেপি : অনুরাগ ঠাকুর 

দেওঘর, ১৫ নভেম্বর (হি.স.) ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে বিজেপি। আশ্বাস দিলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি বলেছেন, ঝাড়খণ্ডের প্রগতির জন্য বিজেপি কাজ করবে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরের বাবা বদ্রীনাথ মন্দিরে পুজো দেন অনুরাগ সিং ঠাকুর।

পরে তিনি বলেছেন, “কার্তিক পূর্ণিমা, ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস এবং ভগবান বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মবার্ষিকীতে সবাইকে অভিনন্দন জানাই। ঝাড়খণ্ডে আরেকটি শুভ উপলক্ষ এসেছে, তা হল তিনটি রোগ থেকে মুক্তি পাওয়ার- লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এবং চাকরির জিহাদ। অনুপ্রবেশকারীরা জল, জঙ্গল ও জমি দখল করেছে এবং যুবকদের চাকরিও কেড়ে নিয়েছে।”

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “ঝাড়খণ্ডকে যদি এগিয়ে যেতে হয়, বিকশিত ঝাড়খণ্ডে পরিণত করতে হলে অনুপ্রবেশকারী এবং কংগ্রেস, আরজেডি এবং জেএমএম থেকে মুক্ত করতে হবে। তাই আমি বলতে চাই, প্রথম দফায় আপনারা দারুনভাবে ভোট দিয়েছেন, দ্বিতীয় দফায় বিজেপির পক্ষে আরও ভাল ভোট দিন। আমরা ঝাড়খণ্ডকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব এবং আরও ভাল করার জন্য কাজ করব।”

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top