News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘৪৩তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৪’ ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা
Image

‘৪৩তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৪’ ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে শুরু হয়েছে ৪৩তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। অন্যান্য বছরের মতো এবারও ত্রিপুরা এই মেলায় অংশগ্রহণ করেছে। ১৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলা এই মেলায় ভারত মন্ডপে ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

ত্রিপুরা প্যাভিলিয়নে বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শনী ও রাজ্যে উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন দপ্তর ও স্বশাসিত সংস্থা। এরমধ্যে উল্লেখযোগ্য পর্যটন দপ্তর, হস্ততাঁত ও কারুশিল্প দপ্তর, ননটিম্বার ফরেস্ট প্রোডাক্টস সেন্টার অব এক্সিলেন্স, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, টিআরএলএম, টিইউএলএম, টিএফডিপিসি এবং রাবার বোর্ড। এই মেলায় প্রথম পাঁচদিন ‘বিজনেস ডে’ হিসেবে পালিত হবে। এতে জাতীয় স্তরের ইনভেস্টাররা উৎসাহ নিয়ে ত্রিপুরা প্যাভিলিয়নে আসবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইনভেস্টাররা যেন ত্রিপুরায় আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হন তারজন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিশা নির্দেশ করার লক্ষ্যে ত্রিপুরার প্যাভিলিয়ন উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top