News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম ও কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামহরি শর্মা : সাংসদ রাজীব
Image

বাম ও কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামহরি শর্মা : সাংসদ রাজীব

আগরতলা, ১৩ নভেম্বর: বাম ও কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামহরি শর্মা। তাঁর আত্মবলিদানের কারণে ত্রিপুরায় বিজেপি সরকার পরিচালিত হচ্ছে। আজ শ্যামহরি শর্মার বলিদান দিবসে বিরোধীদের নিশানা করে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। 

আজ বনমালীপুর মন্ডলের অন্তর্গত লালবাহাদুর চৌমুহনিতে বিজেপি ত্রিপুরার প্রাণপুরুষ তথা বরিষ্ঠ নেতৃত্ব স্বর্গীয় শ্যামহরি শর্মার বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, শ্যামহরি শর্মা ভারতীয় জনতা পার্টির প্রথম নেতৃত্ব ছিলেন। তার দিশায় বিজেপি আগামী দিনে এগিয়ে গিয়েছে। তিনিই প্রথম দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়েছিলেন। ১৯৯১ সালে ১৩ নভেম্বর রাতে লালবাহাদুর চৌমুহনিতে তাঁর মৃত্যু হয়েছিল। তৎকালীন সময়ে বাম ও কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামহরি শর্মা। 

Releated Posts

টানা ভারী বৃষ্টিতে ত্রিপুরার একাধিক জেলায় ক্ষয়ক্ষতি, খোলা হয়েছে ৭৮টি ত্রাণ শিবির; আশ্রয়ে ১০ হাজারেরও বেশি মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতির ঘটনা অব্যাহত রয়েছে।…

ByByReshmi Debnath Jul 10, 2026

৭২ ঘণ্টার টানা বর্ষণে জলমগ্ন বাইশঘড়িয়া, নষ্ট শতাধিক কৃষকের সবজি চাষ; ক্ষতিপূরণের দাবিতে সরব চাষিরা

তেলিয়ামুড়া, ৯ জুলাই: টানা প্রায় ৭২ ঘণ্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষিপ্রধান এলাকা বাইশঘড়িয়া গ্রাম কার্যত বন্যার…

ByByReshmi Debnath Jul 10, 2026

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু; পলাতক মারুতি গাড়ির খোঁজে পুলিশ

বিশালগড়, ৯ জুলাই: স্কুল থেকে ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মা…

ByByReshmi Debnath Jul 10, 2026

আইজিজিএল প্রকল্পের নির্মাণ সামগ্রীবাহী গাড়ি আটকে চালক-সহকারীদের মারধরের অভিযোগ, পুলিশের সামনেই ক্লাবে নিয়ে নির্যাতনের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই: আইজিজিএল -এর একটি নির্মাণ প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাক আটকে চালক…

ByByReshmi Debnath Jul 10, 2026
Scroll to Top