News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে কয়েকমাসের মধ্যেই চালু হতে পারে বন্দেভারত
Image

রাজ্যে কয়েকমাসের মধ্যেই চালু হতে পারে বন্দেভারত

আগরতলা, ১৩ নভেম্বর : আজ আগরতলা রেল স্টেশনে জনৌষধি কাউন্টার উদ্বোধনে গিয়েছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি রেলওয়ের দ্বারা যাতায়াতের সুবিধা কথা বলেন। পাশাপাশি কয়েক মাসের মধ্যে রাজ্যে বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন।

প্রসঙ্গত, আগরতলা রেল স্টেশনে জনৌষধি কাউন্টার খোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী উদ্বোধন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য। উদ্বোধন শেষে তিনি দেশ তথা ত্রিপুরা রাজ্য সহ উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টাগুলোর প্রশংসা করেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

এদিন সংবাদ প্রতিনিধিদের সম্মুখে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রেল যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়েছে। রাজ্যে রেলপথের ক্রমবর্ধমান উন্নতি হয়ে চলেছে। মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর হয়েছে। রাজ্য থেকে বহি:রাজ্যে যাতায়াতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ইতিমধ্যে ইলেকট্রিক লাইনের কাজ শেষ হয়েছে। তাই কয়েকমাসের মধ্যেই বন্দেভারত ট্রেন চালু হতে পারে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top