News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটি সেজে ট্রেনে টিকিট পরীক্ষা, মনু স্টেশনে আটক যুবক
Image

টিটি সেজে ট্রেনে টিকিট পরীক্ষা, মনু স্টেশনে আটক যুবক

আগরতলা, ১৩ নভেম্বর : টিটি সেজে ট্রেনে টিকিট পরীক্ষায় পুলিশের জালে ধরা পড়েছে এক যুবক। বুধবার ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেনে ওই ভুয়া টিটিকে গ্রেফতার করেছে মনু জিআরপি থানার পুলিশ। তার নাম হোসেন আলি। তাঁর বাড়ি কৈলাসহরের দেওরাছড়া এলাকায়। তাঁর দাবি, স্যোসাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে একটি চক্র তাকে টিটির চাকরিতে যোগদান করিয়েছে। টিটির ড্রেস, নেমপ্লেট, ডায়েরি সবকিছুই সেই চক্রের মাধ্যমে সে পেয়েছে।

প্রসঙ্গত, টিটির মত কাপড় পরে যাত্রীদের টিকেট পরীক্ষা করতে ট্রেনে উঠেছিল সেই যুবক। কিছু যাত্রীর কাছে টিকেট না থাকায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে সে। কিন্তু কোনো রশিদ না দেওয়ায় সন্দেহ হয় যাত্রীদের। মনু স্টেশনে এসে জিআরপি থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। তারপর সেই ভুয়ো টিটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই যুবকের বাড়ি কৈলাসহর। আজ থেকে সেই এই কাজ শুরু করেছিল। টিটির কাজ শুরু করার বিষয়ে ওই যুবক জানিয়েছে, স্যোসাল মিডিয়ার মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করে তাঁকে এই চাকরি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কুচক্রীদের ফাঁদে পড়ে সে এই কাজ শুরু করেছে। এমনকি টিটির ড্রেস, নেমপ্লেট, ডায়েরি সবকিছুই তাঁকে কাজ শুরু করার জন্য দেওয়া হয়েছে বলেও সে দাবি করেছে। জিআরপি থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top