News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পেশোয়ার থেকে ইসলামাবাদ
Image

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পেশোয়ার থেকে ইসলামাবাদ

ইসলামাবাদ, ১৩ নভেম্বর (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক শহর। ভূমিকম্পের আতঙ্কে লোকজন তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে যায়। পেশোয়ার থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, আফগানিস্তানের বাদাখশান অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর বুধবার খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ যেখানে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) রিখটার স্কেলে এর তীব্রতা ৫.৩ বলেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ৩৭ কিলোমিটার পশ্চিমে। দক্ষিণ-পশ্চিমে এবং ২২০.৭ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পটি হয় সকাল ১০টা ১৩ মিনিটে (পাকিস্তানের সময় অনুযায়ী)। ইউএসজিএস এবং পিএমডি উভয়ই এটি নিশ্চিত করেছে। এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পেশোয়ার এবং এর আশেপাশের এলাকাগুলির পাশাপাশি ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পর অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top