News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল ও রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর
Image

পানীয় জল ও রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর

আগরতলা, ১৩ নভেম্বর : দীর্ঘবছর ধরে বেহাল রাস্তার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। নাগরিক জীবনের মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের পশ্চিম জারুলবাচাই সেমনা পাড়ার ৭ নং ওয়ার্ডের এলাকাবাসীরা। তাই ওই এলাকার জনগণরা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘবছর ধরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের পশ্চিম জারুলবাচাই সেমনা পাড়ার ৭ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। সংস্কারের অভাবে রাস্তা চলাচলের অনুপযোগী। তাছাড়া, ওই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। তাঁদের অভিযোগ, বিজেপি ও মথার নেতৃত্বদের আশ্বাস পেয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপর রাস্তা সংস্কার এবং ওই এলাকার বিভিন্ন সমস্যার করে নি। একাধিকবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হলেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয় নি। তাঁদের দাবি , অতিসত্বর রাস্তা সংস্কার এবং মৌলিক চাহিদা পূরণ করতে হবে। তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top