ভোট দিলেন জামশেদপুর পূর্বের কংগ্রেস প্রার্থী অজয়, জয় নিয়ে তিনি আশাবাদী 

পূর্ব সিংভূম, ১৩ নভেম্বর (হি.স.): জামশেদপুর পূর্ব আসনের কংগ্রেস প্রার্থী ডঃ অজয় ​​কুমার বুধবার সকালে জামশেদপুরের একটি ভোট কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার আগে জামশেদপুরের হনুমান মন্দিরে তিনি পুজো দিয়েছেন। নিজের জয় নিয়ে তিনি ব্যক্ত করেছেন আশা।

জামশেদপুর পূর্ব থেকে কংগ্রেস প্রার্থী ডঃ অজয় ​​কুমার বলেছেন, “আমি শুধু জামশেদপুরের জনগণকে ধন্যবাদ জানাতে চাই, আমার প্রতি ভালোবাসা রাখার জন্য। মানুষের উচিত বাইরে এসে ভোট দেওয়া। আমি সবসময় জামশেদপুরের মানুষের সেবা করেছি এবং তাই করে যাবো। যদি সুযোগ পাই।”